Breaking News

বিয়ে করছেন অভিনেত্রী তৃণা সাহা! | Filmy Network


অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর পর এবার অভিনেত্রী নুসরত জাহান। প্রেমিক নিখিল জৈন এর সাথে বিবাহ বন্ধনে গতকাল আবদ্ধ হতে চলেছেন নুসরত। বড় পর্দার অভিনেত্রীদের বিবাহের রেশ ছোট পর্দাতেও। সম্প্রতি নববধূর সাজে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় মুখ তৃণা সাহা-কে। তাহলে কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী?


হ্যাঁ বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। তবে যদি ভেবে থাকেন তৃনা সত্যি সত্যি বিবাহ করছে, তাহলে বলবো আপনি ভুল ভাবছেন। আসলেই সব কিছুই ধারাবাহিকের শুটিংয়ের স্বার্থে।
তৃণা এখন 'কলের বৌ' নামক ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। চরিত্রের নাম টেপি। চিত্রনাট্য অনুযায়ী তাঁর বিয়ে হতে চলেছে। আর তাই বিয়ের সাজে দেখা মিলেছে অভিনেত্রী তৃনা সাহার।

No comments