Breaking News

ডাবিং ডিভা যখন কোয়েল | Filmy Network

এবারের দুর্গাপুজো নিয়ে একটু বেশিই উত্তেজিত অভিনেত্রী কোয়েল মল্লিক। কারণটা জানেন কি?
কারণটা হলো এবারের পুজোয় এবারের পুজোয় আসছে অভিনেত্রী কোয়েল মল্লিকের ছবি 'মিতিন মাসি'। অরিন্দম শীল পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন তিনিই। ছবির শুটিং শেষ।
সম্প্রতি শেষ করলেন এই ছবির ডাবিং। কোয়েল ডাবিং স্টুডিও থেকে সেই ছবি ভক্তদের জন্য শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়।
'মিতিন মাসি' ছবিটা নিয়ে অভিনেত্রীর উত্তেজনার পারদ যে তুঙ্গে, তা আর বলার অপেক্ষা রাখে না।

No comments